1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাহিরপুরে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাহিরপুর উপজেলার সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করেন তারা।

তাহিরপুর সদর পশ্চিম বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, মৎস্যজীবীলীগ সভাপতি আলম জিলানী সোহেল, আওয়ামী লীগ নেতা জোসেফ আখঞ্জি, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সহ সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুর রহমান, লুৎফুর রহমান সোহাগ, মোছাব্বির মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসমাউল হাসান, সাধারণ সম্পাদক নাজুমল হাসান ইমন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ জনি প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরশি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park