1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বুধবার চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার (৮ নভেম্বর) দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সভাপতিমণ্ডলির সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি সফরে যাচ্ছে।

দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।

দলীয় সূত্রে জানা যায়, ৮ নভেম্বর বিকাল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দলের প্রধান মুহাম্মদ ফারুক খান ১২ নভেম্বর দেশে ফিরলেও বাকি তিন জন ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

জানা গেছে, সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বপক্ষীয় বৈঠক করবেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।

এর আগে গত ২২ মে মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। সফর শেষে তারা ৩১ মে দেশে ফেরে। এরপর জুলাই মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সেখানে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এছাড়া ওই দলে আরও ছিলেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ মারওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park