1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঘুমন্ত জয়ের পাশে বসে শাকিব খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
শাকিবের ইনস্টাগ্রাম পোস্ট থেকে
শাকিবের ইনস্টাগ্রাম পোস্ট থেকে

সিলেটের আলাপ ডেস্ক :হঠাৎ করেই তুমুল আলোচনার জন্ম দিয়ে যুক্তরাষ্ট্র সফরে শাকিব খান, পুত্র জয় ও অপু বিশ্বাস। এরই মধ্যে তাদের একসঙ্গে চলাফেরার ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে ভক্তদের সুবাদে। সেসব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ২৪ জুলাই অপু তার ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সফর শেষে তারা এখন কানাডায়।

তবে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শাকিব খানের পোস্ট করা একটি ছবি নাড়া দিয়েছে ভক্ত-অনুরাগীদের মনে। ইনস্টাগ্রামে শেয়ার করা শাকিবের ছবিটি দেখ মুগ্ধ সকলে। ছেলে জয়ের সঙ্গে দেওয়া ছবিটিতে ফুটে উঠল বাবা-ছেলের পরম মমতা ও স্নেহের আভাস। ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান এলোমেলো চুলে বসে আছেন ফুটপাতে।

পাশেই ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছোট্ট জয়। দুজনই এমনভাবে ছিল, যেন ঘুমাচ্ছে!

ছবিটি ইনস্টাগ্রামের পাশাপাশি শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন। আর ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন―‘আমার বাবার প্রথম ইউএস সফর।’ ছবিটি শেয়ার করার পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে।

মাত্র এক ঘণ্টায় মন্ত্যব্য এসেছে প্রায় সাত হাজার।
ভক্তরা অনেকেই অনুমান করছেন এই এলোমেলো ছবিটি তুলেছেন অপু বিশ্বাস নিজেই। ছবির কোরিওগ্রাফিটাও তারই করা! তবে এ বিষয়ে শাকিব খান ও অপু বিশ্বাস কারো কোনো প্রতিক্রিয়া মেলেনি। শুধু বাবা-ছেলের এমন মুহূর্তে মুগ্ধ চোখে আবেগে ভাসছেন শাকিব-অপুর ভক্তরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park