1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী (২৮)। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

শনিবার রাত সাতটা ৭টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে বের হয়ে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ ও তার পরিবার।

জেলার আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম মাদানীর সবকটি জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় ৭টা ৫৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়।

আইনজীবী আশরাফ আলী মোল্লা জানান, রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে-এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পেলেন।

মো. রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, গত ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। এরপর ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park