1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গত ৪ অক্টোবর অস্ট্রেলিয়ার ১৫ জন এমপি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। এতে স্বাক্ষরকারীদের একজন এবং দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজের কাছে লেখা ফিরতি চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন দেশটির ৩১তম প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।

বুধবার (১ নভেম্বর) অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর চিঠির শুরুতে প্রিয় সিনেটর শুব্রিজ এবং সহ-স্বাক্ষরকারীগণ’ সম্বোধন করে লেখা হয়েছে: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আপনাদের ৪ অক্টোবর ২০২৩ তারিখের চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে আমি উদ্বিগ্ন। আমি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই।

অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বিচারিক স্বাধীনতার প্রয়োজনীয়তা সহ মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারকে নিয়মিতভাবে সম্পৃক্ত করে। আমরা এটি সরাসরি অফিসিয়াল ও রাজনৈতিক পর্যায়ে এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে করে থাকি।

চিঠির শেষে বাংলাদেশ নিয়ে অস্ট্রেলিয়ার এমপিদের উদ্বেগ দেশটির প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তাদেরকে ফের ধন্যবাদ জানানো হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park