1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শীতে ফাটছে পায়ের গোড়ালি, জানুন সমাধানের উপায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নভেম্বরের শুরুতেই দেশের বেশ কিছু অঞ্চলে শীতের রেশ পাওয়া যাচ্ছে। শীতকালে অনেকেরই ত্বক শুষ্ক হয়ে যায়। এ কারণে চিন্তায় চিন্তায় রাতের ঘুমও হারাম হয়ে থাকে অনেকের। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় পা। পা ঢাকা জুতা পরলেও কার্যকরী উপকার পাওয়া যায় না এই সময়।

শীতে প্রায় অধিকাংশ মানুষেরই ত্বক নিয়ে চিন্তা থাকে। হাত-পা ও মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করলেও অনেকের পা ব্যাপক পরিমাণ ফেটে যায়। পা থেকে কারও কারও রক্ত পরার মতো সমস্যাও হয়ে থাকে। তবে একটু সতর্ক ও যত্নবান হলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবার তাহলে ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেসব জেনে নেয়া যাক।

১. বাইরে থেকে বাসায় ফিরে প্রথমেই পা পরিষ্কার করা প্রয়োজন। হালকা গরম পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকুন। এই গরম পানিতে বাথ সল্ট, লেবুর রস, গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। এতে পায়ের চামড়া নরম হবে। নখের কোণে জমে থাকা ময়লা সহজেই উঠে আসবে। পাশাপাশি নখের কিউটিকলগুলোও নরম হবে। বাথ সল্ট, লেবুর রস আপনার পাকে এক্সফোলিয়েট করতে ও দুর্গন্ধ দূর করতে কাজ করে।

২. পায়ের ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করা প্রয়োজন। এতে পায়ের দাগছোপ, ট্যান ও মরা চামড়া উঠে যায়। সময় থাকলে হিমালয়ান পিঙ্ক সল্টের সঙ্গে এসেনশিয়াল অয়েল ও গোলাপ জল মিশিয়ে ফুট স্ক্রাব বানিয়ে নিত। এটি আপনার পায়ের পাতায় রক্ত সঞ্চালনেও সাহায্য করবে।

৩. পা পরিষ্কারের পর নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গোড়ালি কিংবা ত্বক ফাটার প্রধান কারণ অত্যধিক শুষ্কতা। এ জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ময়েশ্চারাইজার নিন। শীতে পেট্রোলিয়ামজাত ময়েশ্চারাইজার ব্যবহার করা উত্তম।

৪. এ সময় পা ঢাকা থাকে এমন জুতা পরার অভ্যাস করুন। এতে বাইরের বাতাস থেকে সুরক্ষিত থাকবে পা। গোড়ালি যদি ফাটা হয় আর তা খোলা থাকলে ময়লা, জীবাণুর সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা থাকে।

৫. পায়ের গোড়ালি যদি ফাটা থাকে তাহলে ঘরোয়া উপায়ে ব্যবস্থা নিতে হবে। এ জন্য আয়ুর্বেদিক পরামর্শকরা প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ঘি মাখতে বলেন। এতে শুষ্কতা থেকে রক্ষা পায় পা। আবার ঘুমও গভীর হয়।

৬. এছাড়া কলার খোসা ঘষলেও ফাটা গোড়ালির সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। আবার কলার প্যাকও ব্যবহার করতে পারেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park