1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশির মৃ ত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মালয়েশিয়ায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশির শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতদের নাম প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিহত বাংলাদশিদের উদ্ধারের জন্য খননযন্ত্র ব্যবহার করে মাটি খনন করতে সহায়তা করতে দেখেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে তিন জনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park