1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাজ্য বাংলাদেশে সকল পক্ষকে সংযম মেনে চলা ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিরোধী দল বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের এক বৈঠকের পর ঢাকায় দেশটির হাইকমিশন ফেসবুক ও এক্স পোস্টে (সাবেক টুইটার) এ আহ্বানের কথা জানায়।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় ফেসবুক ও এক্স পোস্টে বলা হয়, হাইকমিশনার চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনার জন্য বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আগামী জানুয়ারি মাসে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠানের পরিবেশ তৈরির জন্য একযোগে কাজ করতেও যুক্তরাজ্য একই পোস্টে সকলের প্রতি আহ্বান জানায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে হাইকমিশনারের একটি ছবি যুক্ত করে করা এসব পোস্টে বৈঠকটি ঠিক কবে ও কখন হয়েছে তা বলা নেই। তবে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা জানায়।

বিএনপির অন্য নেতাদের মধ্যে কে কে বৈঠকে উপস্থিত ছিলেন তা হাইকমিশন বলেনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park