1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মুছাব্বির দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:-
প্রবীণ রাজনীতিবীদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান  এম এ মুছাব্বির আর নেই। গতরাত্রে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বুধবার সকাল ৮ ঘটিকার সময় জামেয়া ইসলামিয়া খাসদবির মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বাদ জোহর বেলা ২ ঘটিকার সময় মরহুমের নিজ এলাকা শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুরের ২য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মাগফেরাত কামনা করে  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান হয়।
এ সময় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা কামাল উদ্দিন, সিলেট ৬ আসনের ধানের শীর্ষের সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য প্রার্থী সিলেট জামাতের নায়েব আমির মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম। জানাজায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন  জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজদের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ চৌধুরী, শাবিপ্রবির ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি ও সাবেক ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফয়ছল আহমদ, সাবেক ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park