1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হলেন সায়মা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ- পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন। বুধবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক সম্মেলনে ওই ভোটাভুটি হয়। নয়াদিল্লি থেকে ফেসবুক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি লিখেন, সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ৫ বছর এই দায়িত্ব পালন করবেন।

এদিকে সায়মা ওয়াজেদ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রচারিত বার্তায় নির্বাচিত হওয়ার বিষয়টি শেয়ার করেন। বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় আমি ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানাই। আমাদের অঞ্চলের জনস্বাস্থ্যে অবদানের জন্য আমি বিদায়ী পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের (২০২৪) ১লা ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ তার দায়িত্ব গ্রহণ করবেন। মোট ১০টি সদস্য দেশ নিয়ে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব অঞ্চল গঠিত। নয়াদিল্লিতে এর কার্যালয় প্রতিষ্ঠিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের অন্যতম দক্ষিণ- পূর্ব অঞ্চল বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও উত্তর কোরিয়াকে নিয়ে গঠিত। ১০ সদস্যই পরিচালক পদে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে।

কেউ অনুপস্থিত বা অ্যাবস্টেইন করেনি।
নয়াদিল্লিতে থাকা বাংলাদেশি কূটনীতিকরা জানিয়েছেন, ডব্লিউএইচও’র আঞ্চলিক অধিবেশনের তৃতীয় দিনে বুধবার ভোটগ্রহণ হয়। ১০টি ভোটের মধ্যে সায়মা ওয়াজেদ পান ৮ ভোট। আর একমাত্র প্রতিদ্বন্দ্বী নেপাল সরকার মনোনীত প্রার্থী ডা. শম্ভু প্রসাদ আচার্য্য পান ২ ভোট। কোনো একটি দেশের ভোট বাংলাদেশ পায়নি তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেননি বলে জানান বাংলাদেশি কূটনীতিকরা। সায়মা ওয়াজেদ একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে অটিজমের ভূমিকার জন্য সুপরিচিত। তার নাম এখন ডব্লিউএইচও নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে নিয়োগের জন্য জমা দেয়া হবে। আগামী ২২ থেকে ২৭শে জানুয়ারি ওই অধিবেশন অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়।

এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশি যিনি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে অধিষ্ঠিত হবেন। বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল। সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, আজ আমরা একটা সুখবর পেয়েছি। খুবই সুখবর। আমরা অনেকদিন ধরেই এ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলাম।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ শাওন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park