1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাতীয় গ্রিডে বিপর্যয়: দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহে বিপর্যয় ঘটায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে এ বিপর্যয় ঘটে।

এরপর বিকেল পৌনে ৩টার দিকে সরবরাহ কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, গ্রিড ফেল করায় আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘণ্টা লাগবে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট এফ-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, আশুগঞ্জ গ্রিড ফেল করায় ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। এতে পুরো সিলেট দুপুর ১টা ১০ মিনিট থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকেল পৌনে ৩টার দিকে কিছু কিছু স্থানে সরবরাহ চালু করা গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগবে।

গত কিছুদিন ধরে সিলেটে বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে উঠেছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়াতে লোডশেডিং বেড়ে গেছে। এতে সর্বসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park