1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুখবর পেলেন মাহমুদউল্লাহ

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপ যেখানে ব্যর্থ সেখানে ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। যার আবার বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েই শঙ্কা ছিল। সেই রিয়াদই এখন পর্যন্ত বিশ্বকাপে টাইগারদের সেরা পারফরমার। যার ফলে আইসিসি থেকে আবারও সুখবর পেয়েছেন সাইলেন্ট কিলার। তবে জাতীয় দলে তার সব সতীর্থরা পেয়েছেন দুঃসংবাদ।

বুধবার সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই ব্যাটার এখন ৫৪৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৪৯তম অবস্থানে। এছাড়া একই সমান রেটিং নিয়ে ৪৮তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান আছেন ৪৬তম পজিশনে।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই সেঞ্চুরি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন। সেই সেঞ্চুরির সুবাদে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে চলে এসেছিলেন ৫২ নম্বর পজিশনে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হারের দিনেও ৫৬ রানের লড়াকু এক ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ধারাবাহিক ফর্মে র‌্যাঙ্কিংয়ে আবারও দুই ধাপ এগোলেন তিনি।
এদিকে চার ধাপ পিছিয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৩১তম পজিশনে নেমে গেছেন। আরেক ফ্লপ ব্যাটার নাজমুল হোসেন শান্ত দুই ধাপ পিছিয়ে আছেন ৭৮তম পজিশনে। বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে এখন ৫৪তম পজিশনে আছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park