1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

পঞ্চগড় সংবাদদাতা :পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসি দেয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে গুলির শব্দ পায় পরিবারসহ স্থানীয়রা। এদিকে রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বলেন, বিএসএফ মরদেহ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া ছাড়া দু-একদিনের মধ্যে মরদেহ দেশে আসার কোন সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park