1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে অশ্লীলতার অভিযোগে শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি :  সিলেটের গোলাপগঞ্জে অপ্রীতিকর অবস্থায় ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জোড়া শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন বয়সের ৭ জন করে ছাত্র-ছাত্রী রয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস নামে এক রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

জানা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজি ফার্মস নামে রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭ জোড়া ছাত্র-ছাত্রীকে ধরে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park