গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অপ্রীতিকর অবস্থায় ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জোড়া শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন বয়সের ৭ জন করে ছাত্র-ছাত্রী রয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস নামে এক রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।
জানা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজি ফার্মস নামে রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭ জোড়া ছাত্র-ছাত্রীকে ধরে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066