1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্বাচনের পরিবেশ বানচালে বিএনপি-জামায়াতের সহিংসতা: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি আবারও সহিংসতা শুরু করেছে। নির্বাচনের পরিবেশ বানচালের জন্যই ২৮ অক্টোবর সহিংসতা করেছে বিএনপি-জামায়াত।

সোমবার দেশে অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অতীত থেকে কিছুই শেখেনি। তাদের সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারও তার পুনরাবৃত্তি করছে।

গত শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ২৮ অক্টোবর যা হয়েছে, তাতে আমরা হতবাক। যদিও অতীতে বিএনপি-জামায়াতের ভয়ঙ্কর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তাদের খুব একটা পরিবর্তন হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত আছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park