1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ সহ চিনি জব্ধ, আটক ১ !!

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নির্দেশনায় পুলিশের পৃথক দু’টি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মাদক সহ ১০ বস্তা চিনি জব্ধ করেছেন।
২৮ অক্টোবর শনিবার সকালে পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের এসআই মির্জা সাফায়েত সঙ্গীয় ফোর্সসহ সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বস্তা ভারতীয় চিনি জব্ধ করেন।
এসময় গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকায় নুর উদ্দিনের পুত্র আতিকুর রহমান (২৪) নামে ১ জনকে আটক করা হয়।
অপরদিকে সকাল ৯টার দিকে পুলিশের এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মদ উদ্ধার করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের এই সব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করতে তিনি সচেতন নাগরিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park