1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল বিবেদ ভুলে ঐক্যবন্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে,,,,,,গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট-৬ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম সিলট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ায় গন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃ্হস্পতিবার বিকেল ৪টায় এই গণ সংবর্ধনা অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুবিন আহমদ জায়গিরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনা সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন করলেও গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা উন্নয়নে অনেকটা এখনো পিছিয়ে আছে।
তিনি আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড় ও দলের চেয়ে দেশ বড়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল বিবেদ ভুলে ঐক্যবন্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। সিলেট-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দেন আমরা তার পক্ষে কাজ করে যাবো। সবার প্রচেষ্টায় এই দেশ আরো এগিয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ক্বারী তোফায়েল আহমদ জিলুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লু, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, কেন্দীয় স্বেচ্ছাসেবক লীগের উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য তোতা মিয়া, ছলমান আহমদ চৌধুরী, শরফ উদ্দিন শরফ, চেয়ারম্যান, আব্দুল্লা আল মামুন, ইমাম উদ্দিন, বেলাল আহমদ, আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রফিক আহমদ মাখন, মস্তাব উদ্দিন কামাল, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, মাহমুদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তোতা মিয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন আহমদ, সহ-প্রচার সম্পাদক মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামীগের কার্যকরী কমিটির সদস্য, মহসিন মজনু, ময়নুল হক, তমিজ উদ্দিন, এম এ হান্নান, সেলিম উদ্দিন, আব্দুস সামাদ, আবদুল মালিক জানু, খায়রুল ইসলাম জাহাঙ্গির, এম জেড আলম, আবদুল হান্নান, জাফরান জামিল, জয়নাল আবেদীন, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, আব্দুস সামাদ, এম এ ওদুদ এমরুল, অরুন কুমার দে, শফি আহমদ চৌধুরী।
এছাড়াও শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মসলু, বাদেবাশা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মসাইদ আলী, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান, উপজেলা তাতী লীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, উপজেলা আওয়ামীগ নেতা মতিউর রহমান, আব্দুল করিম, জুবের আহমদ, আব্দুর রাজ্জাক, স্বপন আহমদ, উজ্জ্বল আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park