1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের স্থল অভিযান পেছাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলমান। তবে এবার যুক্তরাষ্ট্রের অনুরোধে গাজায় স্থল হামলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অনুরোধ করেছে, তারা যেন গাজায় আরো কয়েকদিন পর স্থল হামলা চালায়। এ সময়টার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসবে। যেগুলো ইরাক, সিরিয়া, কুয়েত, জর্ডান, সৌদি আরব এবং আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষায় ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইসরায়েল যদি এখন গাজায় হামলা চালায় তাহলে ওই অঞ্চলের যেসব দেশে তাদের সেনারা রয়েছে তারা হামলার সম্মুখীন হতে পারে।

এর আগে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল-গাজা যুদ্ধে মার্কিন সেনাদের টার্গেট করা হলে ওয়াশিংটন পাল্টা জবাব দেবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১৪০০ লোক নিহত হয়। এ ঘটনার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বোমা বর্ষণে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অর্ধেক নারী ও শিশু। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেটা না করতে আহ্বান জানাচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park