
সিলেট আলাপ ডেস্ক :আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে বিএনপি-জামায়াত সহ বেশ কয়টি রাজনৈতিক দল। আর এর একদিন আগে ২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে তারা জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ নজরুল
