1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইসরায়েলি হামলায় মায়ের মৃত্যুর পর শিশুর জন্ম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি এক অন্ত্বঃসত্ত্বা মায়ের মৃত্যুর পর জন্ম নিয়েছে তাঁর সন্তান। সশস্ত্রগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে চিকিৎসক নাসের আল নাওয়াঝা বলেন, ‘শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি আমরা। তার অবস্থা এখন স্থিতিশীল।’

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ সংকটের হুমকিতে রয়েছে নাসের হাসপাতাল। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপত্যকার লাখ লাখ বাসিন্দা। গত ১৭ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park