1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাজধানীর তেজগাঁওয়ে ভবন থেকে নিচে পড়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় নিজের নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে শেখ বরকত হোসেন(৪৯) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন।

বরকত হোসেন তেজগাঁও শিল্পাঞ্চলের ১৩৬/১ পূর্ব নাখাল পাড়ার মৃত শেখ আঃ মতিন মিয়ার ছেলে সে।

মঙ্গলবার(২৪ অক্টোবর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রতিয়ার শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, গতকাল বিকাল পৌনে ছয়টার দিকে নাবিস্কো নাবিস্কো এলাকায় ১৮৯/এ নিজের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি দেখতে যান বরকত হোসেন। সেখানে অসাবধানতাবশত ছয়তলা ভবনের লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। পরে নিরাপত্তা প্রহরী নিচে কি যেন একটা পড়েছে এমন শব্দ পেয়ে সেখানে গিয়ে দেখে ভবনের মালিক বরকত নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত শেখ বরকত হোসেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন বলে জানতে পেরেছি। সে নিজেই পড়ে গিয়েছিল না অন্য কোন কারণ আছে এ বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি রাতে ঢাকা মেডিকেল এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park