1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মোহাম্মদপুরে দুপুরে দুই বাসের চালকের মারামারি, রাতে আহত চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে লুকিং গ্লাস ভাঙা নিয়ে রমজান নামে যাত্রীবাহী বাসের চালকদের মধ্যে মারামারির ঘটনায় আহত মোঃ রাসেল মিয়া(৩২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।

রাসেল মিয়া শরীয়তপুরের পালং থানার দক্ষিণ শ্যাওলা গ্রামের মোঃ হাকিম মাতব্বরের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের পাশে ফরাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকে।

মঙ্গলবার(২৪ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১২ টায় মৃত ঘোষণা করেন।

নিহত মো রাসেল মিয়ার ভাই বাদশা মিয়া বলেন, আমার ভাই রমজান পরিবহনের একজন চালক। দুপুরে চার রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভাঙ্গা নিয়ে অন্য রমজান পরিবহনের চালক ও হেলপারের সাথে আমার ভাইয়ের মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা আমার ভাইকে বুকে এবং পেটে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে ওষুধ কিনে দিয়ে বাসায় নিয়ে যায়। রাত দশটার দিকে হঠাৎ করে আমার ভাইয়ের বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাক জানায় আমার ভাইয় আর বেঁচে নেই।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি শহিদুল ও আলমগীর নামে রমজান পরিবহনের চালকও হেলপারের সাথে দুপুরে মারামারির ঘটনায় তারা আমার ভাইয়ের বুকে আঘাত করে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক ভূঞা বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। নিহত রাসেল মিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখানে আমাদের একটি টিমকে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে আরো একটি টিমকে পাঠানো হয়েছে। কি ঘটনা ঘটেছিল, কিভাবে রাসেল মিয়া নামে ঐ গাড়িচালকের মৃত্যু হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park