
সিলেট আলাপ ডেস্ক :অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছেই। গাজায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের সমর্থনে জার্মানিতে ব্যাপক পুলিশি উপস্থিতিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ ।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার প্রত্যাশার চেয়ে বেশি মানুষ মিছিলে যোগ দিলেও পুরো আয়োজনটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল।
বিশ্বের আরও অনেক জায়গার মতো, গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার জার্মানির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ৷ গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
গত ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওই দিনের পর আজই প্রথমবারের মতো ইসরাইলি সেনাদের সঙ্গে গাজার ভেতর হামাসের যোদ্ধাদের সরাসরি লড়াইয়ের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: গাজায় অভিযানের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ
হামাসের সেই ভয়াবহ সামরিক হামলার পর গাজার ভেতর নিজ সেনাদের প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছিল দেশটির প্রতিরক্ষা বাহিনী। গত ১৩ অক্টোবর তারা জানিয়েছিল, গাজায় ছোট আকারের অভিযান চালিয়েছে তারা।
সূত্র: ডয়চে ভেলে
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ তৌকির
