1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখাতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ অক্টোবর এই বৈঠক আহ্বান করা হয়েছে।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে (কক্ষ নং-৫২০) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন…জানুয়ারির প্রথমার্ধে ভোট, বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ ইসির

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park