1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার:অপহরণকারীকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ: সিলেটের কানাইঘাট থানা পুলিশের রাতভর অভিযানে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আলহাজ্ব আহমদ (২৪) নামের অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে অপহৃত কলেজছাত্রী ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলহাজ্ব আহমদ (২৪) উপজেলার লামাপাড়া গ্রামের মৃত সিরাজ আলী আহমদের ছেলে। ভিকটিম মালিক নাহার মেমোরিয়াল একডেমীর একাদশ শ্রেণীর ছাত্রী।

অপহৃত কলেজছাত্রীর মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়- গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কানাইঘাট থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-২২(১০)২৩) তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায়’র নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও আসামীকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহম্মদ। তিনি জানান- গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park