1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রশাসনে রদবদল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের ৫ কর্মকর্তার দপ্তর বদল, ১ যুগ্ম সচিবকে ওএসডি ও ৩ সিনিয়র সহকারী সচিবের দপ্তর বদল করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) মন্ত্রণালয় থেকে রদবদলের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক অজয় কুমার চক্রবর্তীকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

বিআরটিএ-এর সচিব এটিএম কামরুল ইসলামকে সদস্য হিসাবে তাঁত বোর্ডে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ওয়াকফ প্রশাসক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব তরফদার মো. আক্তার জামিলকে পরিচালক হিসাবে একই সংস্থায়, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. রাসেল সাবরিনকে পরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, আরপিটিসির পরিচালক পারভেজ রায়হানকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লা তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, ওএসডি সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামকে চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এবং ওএসডি সিনিয়র সহকারী সচিব মো. আকরাম আলীকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park