1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস দিতে পারবে

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে।

রোববার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।

জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park