1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তেল আবিবে ‘রকেট হামলা চালিয়েছে’ হামাস!

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, তাদের দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস রকেট হামলা চালিয়েছে। শনিবার (২১ অক্টোবর) তেল আবিব, বাত ইয়াম, আসদোদ ও ইয়েভনেকে লক্ষ্য করে নাকি এ হামলা চালানো হয়।

দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যমটি বলেছে, হামাসের রকেটগুলো সরাসরি কোথাও আঘাত করেনি। এ হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবরও পায়নি তারা।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে আইএল রেড অ্যালার্ট নামে একটি অ্যাকাউন্ট থেকে রকেট হামলার ব্যাপারে সতর্কতা দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের ১৮ জায়গায় রকেট হামলার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রেড অ্যালার্টগুলো চালু করা হয়েছে ডান তেল আবিব সিটি সেন্টার, তেল আবিব-দক্ষিণ এবং জাফফা, বাত ইয়াম; লাখিস আসদোদ উত্তরাঞ্চলের শিল্পাঞ্চল, আসদোদ আলেফ, বেত, দালেত, হেহ; দক্ষিণ এসফেলা ইয়াভনে, কাফার হানাগিদে।

রকেটগুলো কোথা থেকে ছোঁড়া হয়েছে সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেনি টাইমস অব ইসরায়েল।

এর আগে শনিবার লেবানন থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মারগালিওতে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যেখান থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল সেই স্থান লক্ষ্য করে তারা পাল্টা ড্রোন হামলা চালিয়েছে।

লেবানন থেকে হানিতা এলাকাতেও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে আইডিএফ। হানিতায় যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সেখানেও পাল্টা কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

পাল্টাপাল্টি এসব হামলায় কারও কোনো বা কোথাও কারও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও জানায়নি ইসরায়েল।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তাওহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park