1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বুধবার বিএনপির গণ-সমাবেশ, আসতে পারে আল্টিমেটাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরাকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকায় গণ-সমাবেশ করবে বিএনপি।

আগামীকাল বুধবার দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ হবে। এ সমাবেশ থেকে সরকার পদত্যাগে দেয়া হতে পারে আল্টিমেটাম।

সূত্র বলছে, চলতি মাসের ২২ তারিখ শুরু হবে সংসদ অধিবেশন। এটিই হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন। অধিবেশন সামনে রেখে সরকারকে এক সপ্তাহ বা তার কম সময়ের একটি আল্টিমেটাম দেয়া হতে পারে। অধিবেশনের মধ্যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও পদত্যাগের দাবি জানানো হবে। সরকার সাড়া না দিলে ২৮ অক্টোবর থেকে এক দফা দাবিতে চূড়ান্ত কর্মসূচি দেয়া হবে।

আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। চট্টগ্রামের রোডমার্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্গাপূজার আগে কঠোর কর্মসূচি দিচ্ছি না৷ সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে জনতা ক্ষমতা দখল করবে৷ ঢাকার সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। এরপর থেকে কর্মসূচি হবে ঢাকা কেন্দ্রীক। ঢাকার বাইরে কোনো কর্মসূচি দেয়া হবে না।

গত ১৪ তারিখের গণ-অনশনে থেকে বিএনপির মহাসচিব আসন্ন দুর্গাপূজার পরে ‘দুর্বার গণআন্দোলন’ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। তাই পূজায় আমরা কোনো কঠিন কর্মসূচি রাখিনি। সরকার নিজেরা পূজা মণ্ডপে হামলা চালিয়ে আমাদের ওপর দায় চাপাবে। এগুলো তাদের অতীত ইতিহাস। তারপরও গতকাল তারা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভায় হামলা চালিয়েছে।

আরও পড়্রন: নির্বাচন করতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল

আগামীকাল গণ-সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park