1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বুধবার ঢাকায় আসছেন রোনালদিনহো, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু ফুটবল উন্মাদনায় মেতে থাকা এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকার। তবে একটি সংক্ষিপ্ত সফরে আগামীকাল বুধবার ঢাকায় পা রাখবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত রোনালদিনহোর বাংলাদেশি সফরসূচি বিস্তারিত প্রকাশ হয়নি।

তবে জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও এই সফরে সাংবাদিকদের সামনেও হাজির হবেন রোনালদিনহো। রাত ৮টায় রাজধানীর হোটেল র‍্যাডিসনে প্রেসমিটে অংশ নেবেন তিনি। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন।

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের কথা আছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও। অতিথি হিসেবে তাকেও আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে সফর শেষে মধ্যরাতেই দেশ ত্যাগ করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সোনার বাংলা – আমরা আসছি…।’

এই পোস্টে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সময় দিতে পারেন তবে রোনালদিনহো তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এবার জানা গেলো, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে রোনালদিনহোর। এছাড়াও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park