1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হাসপাতালে পরীমণি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে। তবে বরাবরের মতো এবারও পরীমণির সঙ্গী তার ছোট্ট ছেলে রাজ্য। জানা গেছে, হঠাৎ অনেক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এ নায়িকাকে। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। স্ট্যাটাসের ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছোট্ট ছেলে রাজ্য।
পোস্টটি করার সঙ্গে সঙ্গেই অনেক প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টবক্সে। একজন লিখেছেন, অসম্ভব সুন্দর মূহুর্ত। পরীর এক ভক্ত লেখেন, পরি পূণ্য।
এর আগে, চলতি বছরের মে মাসে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি।
প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park