1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাল নোট সহ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ, গোলাম দস্তগীর আহমেদ এর দিক নির্দেশনায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই/(নিঃ) মুহাম্মদ নঈম উদ্দিন এর নেতৃত্বে গত ১১/১০/২০২৩খ্রিঃ তারিখ দিবাকালীন কিলো-০৮ ডিউটি করাকালে বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় কানাইঘাট নয়াতালুক সাকিনস্থ জনৈক হেলাল আহমদের ভূষি মালের দোকানে হইতে আসামী নাজিম উদ্দিন (২১), পিতা-ফয়েজ আহমদ, সাং-সোনাতনপুঞ্জি, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে জাল ৫০০ টাকার ১৪ টি নোট যাহার মূল্যমান মোট ৭,০০০/- টাকা সহ আটক করেন।

জানা যায় আসামী নাজিম উদ্দিন (২১), হেলাল আহমদের ভূষি মালের দোকানে গিয়ে ঠান্ডা পানীয় পান করিয়া ৫০০ টাকার ০১ (একটি) নোট দোকানদারকে প্রদান করেন। তখন দোকানের মালিক জনৈক হেলাল আহমদ এর সন্দেহ হইলে তিনি কৌশলে থানায় সংবাদ প্রদান করিলে এসআই/(নিঃ) মুহাম্মদ নঈম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করেন। তাহার দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ৭,০০০/- টাকার বাংলাদেশী জাল নোট উদ্ধার করেন। টাকা গুলো পরীক্ষা কালে দেখা যায় প্রতিটি জাল টাকায় নাম্বার একই। পরবর্তীতে তিনি জাল টাকা জব্দ পূর্বক থানায় আসামী সহ হাজির হইয়া নাজিম উদ্দিন (২১), এর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-১১, তারিখ-১১/১০/২০২৩খ্রিঃ ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-ক (খ) রুজু করা হয়। জাল টাকার উৎস অনুসন্ধানে আসামীকে জিজ্ঞাসাবাদ এবং পুলিশী তৎপরতা অব্যহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park