1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

বিশ্বম্ভরপুরে ফায়ার সার্ভিস কতৃক রেজিলিয়েন্স ভলান্টিয়ারদেরকে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে এফআইভিডিবি দিশারি প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশজন রেজিলিয়েন্স ভলান্টিয়ারদেরকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

১১ অক্টোবর বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বিশ্বম্ভরপুরের অফিস প্রাঙ্গনে দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বিশ্বম্ভরপুর এর স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন। বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করেন স্টেশনের সকল ফায়ার ফাইটারগণ।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদেরকে ব্যবহারিক হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্রের পরিচিত ও ব্যবহার,অগ্নি নির্বাপক মহড়া, উদ্ধার সম্পর্কিত যন্ত্রপাতির ব্যবহার, ডেলিভারি হুজ লে আউট গুটানো প্রক্রিয়া সহ প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত মৌলিক ধারণা, দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে ও আলেচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এফআইভিডিবি দিশারি প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার দিপংকর দে, ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমান, নাজমা বেগম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park