1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পল্লী সঞ্চয় ব‍্যাংকের সিবিএ নির্বাচনে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কানাইঘাটের মো:শামীম আহমদ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ: প্রথমবারের মত পল্লী সঞ্চয় ব্যাংকে সিবি এ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সিবিএ নির্বাচন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।পল্লী সঞ্চয় ব্যাংক যৌথ দর- কষাকষি (সিবিএ) নির্বাচনে কর্মচারী সংসদ বি-২২১৫ এর গোলাপ ফুল ” প্রতিকের প‍্যানেলে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমদ কে বিজয়ী ঘোষণা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। মোহাম্মদ শামীম আহমদ সিলেট জেলার কানাইঘাট উপজেলার ২ নং ইউনিয়নের কৃতি সন্তান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোহাম্মদ শামীম আহমদ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন,যে মহান আল্লাহ আমাকে এই পবিত্র দায়িত্ব পালনের জন্য কবুল করেছেন। আমি সেই মহান সৃষ্টি কর্তার নিকট চির কৃতজ্ঞ। অশেষ কৃতজ্ঞতা
প্রকাশ করছি মাননীয় এমডি মহোদয় স্যারের কাছে এই প্রথমবারের মত পল্লী সঞ্চয় ব্যাংকে সিবিএ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সিবিএ নির্বাচন সফল ভাবে সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনের নির্বাচনী মনিটরিং টিম সহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তাও কর্মচারীবৃন্দদের।আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব তানিয়া ইয়াছমিন কে।।আমার এই জয়কে উৎসর্গ করছি সকল কম্পিউটার অপারেটর, ক্যাশ সহকারী, মাঠ সহকারী, অফিস সহায়ক সহ সকল ভোটারদের যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে।আজকের এ বিজয়ের মাধ্যমে প্রমানিত হয়েছে, যে কাজ করে সে জনতার হৃদয়ের গহীনে থাকে।আমি কথা দিচ্ছি আপনারা যে নেক আশায় আমার সংগঠনের প্যানেল( সংসদ বি -২২১৫)এর সকল নেতৃবৃন্দ সহ আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে নতুনত্বের গবেষণা দিয়ে সৃজনশীল ও সৃষ্টিশীল কর্মের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে সবুজ বিপ্লবের ছোঁয়ায় ব্রান্ডিং করে টপ ওয়ান ব্যাংকে রুপান্তর করবো।সকল সিনিয়র সহকর্মীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করে তাদের ন্যায্যতা প্রাপ্যতা প্রতিষ্ঠিত করে সকল পদের জন্য নিঃস্বার্থ সেবক হিসাবে সেবা করে যাবো ইনশাল্লাহ। আমি আমার বিভাগ, জেলা, উপজেলা নেতৃবৃন্দ সহ সংসদের সকল সমর্থক কে বিনয়ের সাথে অনুরোধ করবো নির্বাচনের সময়কালীন সকল দ্বিধা- দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে সকল সহকর্মী সাথে থেকে একসাথে কাজ করবেন। দিনশেষে আমরা সবাই সহকর্মী। নির্বাচনে জয় পরাজয় থাকবে সবাইকে তা মেনে একসাথে কাজ করতে হবে। আমরা আমাদের সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ।
সবাইকে এই সংগ্রামী বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই পবিত্র দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park