1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ষড়যন্ত্র করে কোনো দেশই নির্বাচন বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :কিছু মানুষকে যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যারা গুলশান বনানীতে বসবাস করে। তারাই যুক্তরাষ্ট্রে যায়। আমাদের যুক্তরাষ্ট্রে না গেলেও চলবে, বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

তিনি বলেন, ‘আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দেশই এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবেনা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি দোখলার বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুইটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করছে। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে এবং তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘এদেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। এ দেশের মানুষ যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নির্বাচন নিয়ে যদি কোনো দেশ বানচালের ষড়যন্ত্র করে তবে তা মোকাবিলা করব আমরা।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? যারা গুলশান বানানীর বড় লোকের ছেলে-মেয়ে তারাই সেখানে যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। দুই-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত ভিসা দিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারব না, এটা আমাদের জন্য কোনো বিষয় না।

‘নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তারা যদি অর্থনীতিকভাবে স্যাংশন দেয়, আমরাও দেখব কীভাবে তা মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, ‘সামাজিক বনায়নের এখন পর্যন্ত ২২ শতাংশ কাজ করতে পারছি, তবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ২৫ শতাংশ কাজ করার চেষ্টা করছি। সামাজিক বনায়নের কর্মসূচি হাতে নিয়েছি।’

অবৈধ করাতকল প্রশ্নে সাহাব উদ্দিন বলেন, ‘করাতকল অবৈধভাবে চলছে তবে কিছু হাইকোর্টে মামলা থাকার কারণে সমস্যা হচ্ছে। সেই মামলার জবাব দেবো কোর্টের মাধ্যমে। অবৈধভাবে যে কয়লা উৎপাদন হয় সে বিষয়ে নিয়মিত অভিযান চলমান।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park