1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুজন নিহত হয়েছে ।এতে রাজ কুমার রায় রাজন (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৬ই অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক যশোর কোতোয়ালী থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে।অপরদিকে আহত রাজ কুমার মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমার এর ছেলে ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়।পথিমধ্য শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছালে এ সময় রাস্তা পারাপারের সময় এক পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে সোহেল রানা নিহত হয়।

খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মিরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করি। মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park