1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরাইলে ঘূর্ণিঝড়ে আঘাতে ২০টি বসতঘর লন্ডভন্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সরাইলের ২০টি টিনশেড বসতঘর। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এ ঘূর্ণিঝড়। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিকালে হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়। এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরের উপরে পড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পরিদর্শনে রওনা হয়েছেন।

এই ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল এবং টিন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park