1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকার পতনে একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৭ই অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে আগামী ১০ই অক্টোবর আলোচনা সভা, ১২ই অক্টোবর ছাত্র কনভেনশন এবং ১৮ই অক্টোবর সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের পরিচালনা কমিটির সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয় বলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। সরকারি দল দেশের জনগণ নয়। বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী এ ধরনের কোন অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। সকল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আগামীকাল সন্ধ্যা ৬টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের জরুরি প্রেস ব্রিফিং করারও সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park