1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মোবাইল ফোন কাজ না করায়’ মেয়ের ওপর গরম পানি ঢেলে দিলেন মা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

গাজীপুর প্রতিনিধি :প্রতীকী ছবি মোবাইল ফোনে কল আসে না, যায় না। সিম খুলে দেখা গেল তা ভাঙা। এতেই চটে যান নার্গিস আক্তার (২৬)। বকা দেন মেয়েকে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গায়ে ঢেলে দেন গরম পানি। সম্প্রতি গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি ফনিরটেকে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর স্বামী। গতকাল বুধবার ভোরে তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি ফনিরটেকে স্বামী শাহীন খানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তাঁর দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম সংসারের ৩ মেয়ে সামিয়া (১৪), মৌমিতা (১১), সাউদাসহ (০৪) ফনিরটেক এলাকায় থাকতেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শাহীন খানের স্কুল পড়ুয়া মেয়ে সামিয়া ওয়াশরুমে তার স্কুলের পোশাক পরিষ্কার করছিল। এ সময় সৎমা নার্গিস আক্তার তার ব্যবহৃত বাটন মোবাইল ফোনে কল না আসা ও না যাওয়ায় সিম খুলে দেখেন ভাঙা। সিম কেন ভাঙা সে বিষয়ে সামিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তিনি রাত সাড়ে ১০টার দিকে গরম পানি জগে ঢেলে সামিয়ার গায়ে ঢেলে দেন। এতে সামিয়ার বাম কাঁধসহ মুখ ও শরীরের কিছু স্থান ঝলসে যায়।

ওসি আরও বলেন, সামিয়ার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। ঘটনার দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park