1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে এলডিপির নেতার উপর আওয়ামী লীগের হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

গোলাপগঞ্জ সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে তোফায়েল আহমদ নামের এক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১মে) শ্রমিক দিবসে এলডিপির মিটিংয়ে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামীলীগের প্রায় ৯জন নেতাকর্মী এ হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় তোফায়েল আহমদকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ইবনেসিনা হাসপাতালে প্রেরণ করেন।

আহত তোফায়েল আহমদ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের ফারুক আহমদের পুত্র।

হামলাকারীরা হচ্ছেন আওয়ামী লীগ নেতা সুহেল, সাবলু, বাবলু, ফজলু, লাবলু ও নজরুল সহ ৯জন।

জানা যায়, ওইদিন সন্ধ্যায় তোফায়েল আহমদ শ্রমিক দিবসে এলডিপির মিটিংয়ে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা আওয়ামীলীগ নেতাকর্মীরা তার উপর দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হামলায় আহত ভুক্তভোগী এলডিপির নেতা তোফায়েল আহমদ বলেন, আওয়ামীলীগ নেতাকর্মীরা ২০২০ সালের ৩১ ডিসেম্বর আমার উপর হামলা চালিয়েছিল। তখনও আমি থানায় তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়ে ছিলাম কিন্ত পুলিশ মামলা না দিয়ে উল্টো আমায় চড় থাপ্পড় মারে। আজও আমার উপর ওই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমার একটি অপরাধ আমি কেন এলডিপি করি। আমি কেন আওয়ামী লীগের সাথে যোগ দেইনা। আমি আমার পরিবার নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা এখনো বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park