1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। নিহত মো. মুহিবুর রহমান ব্রঙ্কসের টার্নবুল অ্যাভিনিউয়ের ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এসময় টার্নবুল অ্যাভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিটের ওপরে একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিল ৫০-এর ওপরে।

নিহত ইমাম মুহিবুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেষ্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park