1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কেউ অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না: সালমান এফ রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :নির্বাচন সং‌বিধান অনুযায়ীই হ‌বে, কেউ অংশগ্রহণ না কর‌লে নির্বাচন থে‌মে থাক‌বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিদেশিরা বর্তমান সরকার‌কে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধর‌নের বক্তব্য গুজব বলে আখ্যায়িত করে তিনি বলেন, বিদেশিদের একটাই চাওয়া- তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর৷

তিনি আরও বলেন, প্রধান বিরোধী (বিএনপি) দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।

নেতাকর্মী‌দের উদ্দেশে তিনি ব‌লেন, আওয়ামী ল‌ী‌গের নেতাকর্মীরা শুধু আওয়ামী লী‌গের কা‌ছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে তা‌দের কা‌ছে পৌঁছা‌তে হ‌বে। এমনকি যারা আওয়ামী লীগ‌কে ভোট দেবে না, তা‌দের কা‌ছেও যে‌তে হ‌বে।

সালমান এফ রহমান আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত। দেশের উন্নয়নের নানা চিত্র সবার কা‌ছে তুলে ধরে নৌকার জন‌্য ভোট চাওয়ার নি‌র্দেশ দেন তিনি।

এ সময় আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের নির্দেশনা দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য।

বর্তমান সরকারের গত প্রায় ১৫ বছ‌রে দে‌শের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে৷ তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও এগিয়ে যেতে হবে৷

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park