1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধ:-

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৫ সদস‍্যকে গ্রেফতার হয়েছে । গ্রেফতারকৃতরা হল বাহুবল উপজেলার হিমারাগাঁ গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে রুপন মিয়া( ৩৮) আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেক আহম্মেদ(৩৩) একই গ্রামের আমরু মিয়ার ছেলে আল আমীন(২৯) লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া( ৩২) ও একই গ্রামের মুতিমিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৬), এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মোহাম্মদ মনির মিয়া (৩৫)। ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন জানান রোববার ভোররাতে টহলে ছিলেন এস আই সুজন শ‍্যামের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গোপন সূত্রে খবর পায় বেজুড়া ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ‍্যেবর্তী স্হানে একদল দৃবৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ঘটনাস্হলে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ৫জন কে হাতে নাতে আটক করে। অপর দৃবৃত্তরা পুলিশের উপস্হিতি আচঁ করতে পেরে একটি পিকআপে করে পালিয়ে যায়।গ্রেফতারকৃতের হেফাজত থেকে দুটি রামদা, লোহার শাবল,ছুরা,তালা ভাঙ্গার যন্ত্র ও রশি উদ্ধার করা হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান বলেন ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park