1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খানসামায় চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য দপ্তর

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

দিনাজপুর প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে ভয়ংকর চায়না দুয়ারী জাল জব্দ করেছেন, উপজেলা মৎস্য দপ্তর। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেলান নদীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন, মৎস্য দপ্তর। জব্দকৃত জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার। অভিযানে উপজেলার বেলান নদীর বিভিন্ন স্থান থেকে মোট ১০০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

খানসামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীতে ভয়ংকর চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছে একটি চক্র। নিষিদ্ধ এই জালে ছোট বড় ও মা মাছসহ সব ধরণের মাছ আটকা পড়ছে। এতে করে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে। যা আগামী আরো ভয়ংকর রুপ নিতে পারে বলে মনে করেন অনেকে।

নিষিদ্ধ এই জাল দিয়ে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন, উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং নীতিমালা ১৯৮৫ অনুযায়ী দেশব্যাপী এই অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।

খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, আমরা সর্বমোট ১৭টি মাছ শিকারের চায়না দুয়ারী জাল জব্দ করেছি। এসব জালের দুরত্ব মোট ১০০০ মিটার। মৎস্য সংরক্ষণে আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করছি। জব্দ করা জালের মূল্য দেড় লাখ টাকা। যা আমরা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park