1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানীনগরে ৫টি অটোরিক্সা উদ্ধারসহ ছিনতাই চক্রের দু,জন সক্রিয় সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গত ১১ সেপ্টেম্বর তারিখে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন ৫নং গোলাবাজার ইউনিয়নের অন্তর্গত অটোচালক মোঃ শামীম হোসেন (২৪) পিতা-সাহেব আলী গোয়ালাবাজার এলাকার আফরোজ মিয়ার ভাড়াবাসা থেকে অটোরিক্সা ছিনতাই এর ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১১ তারিখ ২০/০৯/২০২৩ইং

মামলা দায়েরের পর গত ২০ সেপ্টেম্বর তারিখ রাতে ওসমানীগর থানা পুলিশের একটি চৌকষ দল তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করে এবং দুইজন আসামী গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪টি মালিকবিহীন অটোরিক্সা জব্দ করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বালাগঞ্জ থানার ভুরভুরিয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে দয়াল মিয়া (৩৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা এলাকার মোঃ ইকবাল হোসেন(৩৩), বর্তমানে ওসমানীনগর থানাধীন বড়াইয়া চানপুর, লাল মিয়ার কলোনীর ভাড়াটিয়াপুলিশসুত্রে মামলার এজাহার ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর অটোরিক্সা চালক মোঃ শামীম হোসেন (২৪) তার ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে প্রতিদিনের মতো গোয়ালাবাজার, তাজপুরসহ বিভিন্ন জায়গায় ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন। একপর্যায়ে সন্ধ্যার সময় গোয়ালাবাজার যাত্রী ছাউনিতে অটোরিক্সা নিয়ে আসলে অপেক্ষমান অবস্থায় থাকা যাত্রীবেশী আসামিরা এসে অটোরিক্সা চালককে নিয়ে ভাড়া নির্ধারণ পূর্বক কাশিকাপন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এক পর্যায়ে অটোরিক্সা চালক ফকিরপাড়া রাস্তার মুখে পৌছার পর পিছনে থাকা যাত্রীবেশী আসামিরা পিছন দিক হতে লাইলনের রশি দিয়ে তার হাত পা ও গলা প্যাচিয়ে ফেলে এবং হাত পা বাধা অবস্থায় মারধর করে একটি জঙ্গলের ভিতরে অটোরিক্সা চালককে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুনেদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park