1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না যুক্তরাষ্ট্র: পিটার হাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। বরং যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। বৃহস্পতিবার সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। তার মধ্যে একটি হলো- অবাধ ও সুষ্ঠুভাবে যেকোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারে তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।

পিটার হাস আরও বলেন, এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে। নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীন ভাবে কাজ করতে পারে সেদিকও খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

এসময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ ও উপাচার্য আতিকুল ইসলামসহ অন্যান্যরা। জাভেদ মুনির বলেন, ‘সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনার বিকল্প নেই।

উপাচার্য আতিকুল ইসলাম বলেন, স্থিতিশীল দেশগুলোও উল্লেখযোগ্য বৈষম্য ও রাজনৈতিক বিভাজনের সম্মুখীন হয়। এই কারণে বিশ্বে জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জবা চৌধুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park