
সিলেট আলাপ ডেস্ক :১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু। ৫৯ রান হতেই আরও দুই উইকেট হারায় টাইগাররা। এরপর সাকিব-হৃদয় মিলে হাল ধরেছিলেন।
শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। ফেরার আগে হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সাকিব। ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি। এরপর শামীম হোসেন ৫ বলে ১ রান করে সাজধরে ফেরেন।
বাংলাদেশ ৪০.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে ব্যাট করছে। ক্রিজে হৃদয়ের সঙ্গী নাসুম।
বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, শামীম হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরহাম
