1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ছাতক সংবাদদাতাঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর আওতায় প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এ বিদ্যালয়টির নাম ঘোষণা করা হয়। গেল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার, প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি নুরের জামান চৌধুরী নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ঘোষণা করায় পরিচালনা কমিটি, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

এসময় উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব রফিজ মিঞা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, নোয়াগাঁও আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ বিদ্যালয়” নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রচারণা চলছে। প্রাথমিক শিক্ষা পদক কমিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেনির মানুষ। এ ধারাবাহিক শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অনুরোধ জানান।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর প্রতিযোগিতায় সকল ক্যাটাগরিতে আমাদের বিদ্যালয় উপজেলার মধ্যে সেরা। এ জন্য প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি পত্রসহ আমাদের বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নাম ঘোষণা করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park