1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতকে আনজুমানে আল-ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ছাতক সংবাদদাতাঃ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী কওছর উদ্দিন বলেছেন, যামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ: সারা জীবনবর গরীব, অসহায় ও এতিমের কল্যাণে কাজ করে গেছেন। পাশাপাশি গুণীদের মূল্যায়ন ও অতিথি আপ্যায়নেও তিনি ছিলেন অতুলনীয়। গুণীজনের কদরে আরোও গুণীর জন্ম হয় কথাটি উল্লেখ করে তিনি আরোও বলেন, হযরত ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ: দেখানো ও শেখানো পথে আজও সকল প্রচেষ্টার লালন করছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা’র যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০ টায় সংগঠনের উপজেলার অস্থায়ী কার্যালয়ে আল-ইসলাহ দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল লেইছ ফারুকী ও ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ এর যৌথ উপস্থাপনায় লন্ডন, আমেরিকা ও তুরস্ক প্রবাসি গুণীজন সংবর্ধনায় সভাপতি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি ও ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পূর্ব উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলার সাবেক সহ সমাজ কল্যাণ সম্পাদক ও নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা’র সুপার মাওলানা ছাদিকুর রহমান।

উপজেলা আল-ইসলাহ’র নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহিবুর রহমান মামুন’র ক্বোরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্ক প্রবাসী আল-ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ আলী, লন্ডন প্রবাসী ও আনজুমানে আল-ইসলাহ নিউহাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন ও দোয়ারাবাজার উপজেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক ও ব্যাংকার সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জামিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, নরসিংপুর প্যারডাইজ একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মোঃ মখদ্দুছ। বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দোয়ারাবাজার পূর্ব উপজেলার অর্থ সম্পাদক ক্বারী ফারুক আহমদ, আল-ইসলাহ নেতা এবিএম সালমান হোসেন, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা কাওসার আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আবদুল কাদির বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ রিয়াজ উদ্দীন, ক্বারী আলী আহমদ, হাফেজ ইব্রাহীম উল্লাহ, হাফেজ ক্বারী রিয়াজ উদ্দীন, তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পূর্ব উপজেলা সভাপতি হাফেজ সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক লালন মিয়া, ক্বারী নূরুল হক ও ক্বারী নূর আলম প্রমূখ। শেষে গুণীজনদের সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park